ভক্তদের নানান সাজ আর বাদ্যযন্ত্রের মুহমুহ শব্দে খুলনার ডুমুরিয়ার চুকনগরে সনাতন ধর্মাবলম্বীদের মহামানব ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শু(০৪ সেপ্টেম্বর ‘২৬) বেলা সাড়ে ১১টায় চুকনগর শ্রীশ্রী সর্বমঙ্গলা মাতৃমন্দির তীর্থ কমপ্লেক্সের আয়োজনে ধর্মীয় উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এসময় ব্যানার-ফেস্টুন হাতে ভক্তদের অংশ গ্রহণে শোভাযাত্রাটি হয়ে ওঠে দৃষ্টিনন্দন। ধর্মীয় আবেগ ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি চুকনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জন্মাষ্টমীকে ঘিরে সকাল থেকেই চুকনগর শ্রীশ্রী সর্বমঙ্গলা মাতৃমন্দির তীর্থ কমপ্লেক্স এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি রমেন রায়, চুকনগর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, চুকনগর শ্রীশ্রী সর্বমঙ্গলা মাতৃমন্দির কমিটির সহ-সভাপতি দেবব্রত রায়, সাধারণ সম্পাদক জয়দেব মণ্ডল ও কোষাধ্যক্ষ বিধান তরফদার, চুকনগর পূজা উদযাপন কমিটির সভাপতি জয়দেব আঢ্য, সাধারণ সম্পাদক ইদ্রজিৎ দেব, কোষাধ্যক্ষ দেব মজুমদার, গৌতম তর্মকার প্রমুখ। এছাড়া ২২ টি মন্দিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।