বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় পুকুর থেকে মানষিক ভা র স ম্য হী ন যুবকের লা শ উ দ্ধা র  জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি সদর ট্রাফিক অফিস বার্ষিক পরিদর্শন করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা দীর্ঘ প্রায় ৩০ বছর পর আশাশুনি থেকে দ খ ল মু ক্ত হলো জেলা পরিষদের ৫৫ শতক জমির উপর খননকৃত পুকুর সাতক্ষীরার খেলারডাঙার বেকারী শ্রমিক কোহিনুর হ ত্যা য় থানায় মা ম লা, কারখানার মালিক গ্রে প্তা র সুন্দরবন সংলগ্ন লোকালয়ের হাঁস-মুরগির ঘর থেকে অজগর উ দ্ধা র  গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র‌্যালি বর্ণাঢ্য আয়োজনে তালায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডুমুরিয়ায় পুকুর থেকে মানষিক ভা র স ম্য হী ন যুবকের লা শ উ দ্ধা র 

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়ায় পুকুর থেকে মানষিক ভারসম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ‘২৬) দিবাগত রাতে উপজেলা পরিষদ কমপ্লেক্সের পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে বলে ডুমুরিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে।
থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, জনৈক আনসার সদস্যের ফোন পেয়ে ওই পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়। এরপর মরদেহটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে ছবি দেখে তার পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করে, এসময় মৃতের চাচা মোস্তফা সরদার লাশটি দেখে সনাক্ত করতে সক্ষম হন। মৃত যুবকের নাম আবুল কাশেম সরদার (২৮), তিনি উপজেলার সাহস ইউনিয়নের কুমারঘাটা গ্রামের সোহরাব সরদারের ছেলে বলে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আবুল কাশেম দীর্ঘদিন যাবৎ মানষিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তাকে মানষিক ডাক্তারের নিকট থেকে চিকিৎসা করানো হচ্ছে। সে কখনও কখনও হটাৎ নিখোঁজ হয়ে যায়, আবার ২/৩ দিন পরে নিজেই বাড়ি ফিরে আসে। সবশেষ সোমবার ৩১ আগষ্ট রাত ১২টার দিকে নোয়াকাঠি এলাকা থেকে সে হারিয়ে যায়, পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারন নির্ণয়ের জন্যে মৃতদেহটি  ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!