বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন সংলগ্ন লোকালয়ের হাঁস-মুরগির ঘর থেকে অজগর উ দ্ধা র  গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র‌্যালি বর্ণাঢ্য আয়োজনে তালায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ারের বি রু দ্ধে অর্ধকোটি টাকা নিয়ে লা পা ত্তা’র অ ভি যো গ চুকনগর বাজারে তিনটি দোকানে চু রি প্রযুক্তি বিস্তারের লাভ ক্ষতি: ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার্থে এখনই ভাবতে হবে- মোস্তাফিজুর রহমান উজ্জল  তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাস’র উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা  সাতক্ষীরার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সুন্দরবন সংলগ্ন লোকালয়ের হাঁস-মুরগির ঘর থেকে অজগর উ দ্ধা র 

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন লোকালয়ের হাঁস-মুরগির ঘরের ভিতর থেকে অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। বুধবার (২ সেপ্টেম্বর ‘২৬) সকাল ৯টার সময় বুড়িগোয়ালিনী নীলডুমুর এলাকার মুক্তার গাড়ীর মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়। 

বনবিভাগ সূত্রে জানাযায়, অজগরটি লম্বা ৮ থেকে ১০ ফুট। যার ওজন ২৫ থেকে ৩০ কেজি। বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে ঢুকে মুক্তার গাজীর মুরগির ঘরে আশ্রয় নেয়। এ সময় অজগরটি ঘরের মধ্যে থাকা হাঁস-মুরগির ওপর আক্রমণ করে। একপর্যায়ে ছয়টি হাঁস-মুরগি খেয়ে ফেলে বলে জানান বাড়ির মালিক।

মুক্তার গাজী বলেন, “রাতে আমার মুরগির ঘরের মধ্যে অজগরটি ঢুকে পড়ে। সকালে দেখি মুরগিগুলো ঘর থেকে বের হচ্ছে না। পরে টর্চ লাইট জ্বালিয়ে ঘরের ভেতরে তাকিয়ে দেখি বিশাল বড় একটি অজগর সাপ রয়েছে। পরে বনবিভাগকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়।

এছাড়াও গত ২৯শে জুন নীলডুমুর বাজারের একটি হার্ডওয়ারের দোকান থেকেও একটি অজগর উদ্ধার করা হয়ে।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নীলডুমুর এলাকার একটি মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষে এটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই লোকালয়ে অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী চলে আসার ঘটনা ঘটে। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, খাদ্যের সন্ধান কিংবা প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কারণে এসব বন্যপ্রাণী কখনো কখনো লোকালয়ের কাছাকাছি চলে আসে। এ ধরনের প্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!