শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র আনুষ্ঠানিক উদ্বোধন শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও পানির নিচে শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে শোক  চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন স্বদেশ এর আয়োজনে সাতক্ষীরা সদরের বাশদাহ ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে আন্তর্জাতিক সিডও দিবস পালন সাতক্ষীরার বেকারী শ্রমিক কোহিনুর হ ত্যা কা ণ্ডে গ্রে ফ তা র কৃ ত বেকারী মালিক সোবহানকে পাঁচ দিনের রি মা ন্ড আবেদন সাতক্ষীরায় র‌্যাবের অ ভি যা নে একটি বিদেশি পি স্ত ল দুইটি ওয়ান শু টা র গা ন ও ১১ রাউন্ড গু লিসহ অ স্ত্র ধা রি আ ট ক তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদের নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি এর শক্তি প্রকল্প।

দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয় বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ও বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি পিসি আরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রুপন রায়।

সহায়ক প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরও দুই জন নারী সদস্য অর্পনা মল্লিক ও ললিতা রানী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের সকল কর্মীবৃন্দ, অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ২টি ইউনিয়নের নারী দলে ১৫ জন সদস্য, যুবদল থেকে ৫ জন ও পুরুষ দল থেকে ৫ জন মোট ২৫ জন সদস্য প্রমূখ।

প্রশিক্ষণে অপর্ণা মল্লিক, নেতা, নেতৃত্ব, নেতার ধরণ, নেতার গুণাবলী বিষয়ে এবং ললিতা রাণী মিস্ত্রি নির্বাহী কমিটির দায়িত্ব, কর্তব্য ও সভা পরিচালনার বিষয় নিয়ে আলোচনা করেন।

অংশগ্রহণকারী প্রকাশ গাইন বলেন, আমাদের গ্রামের যে সকল নারী সিসিডিবির সাথে যুক্ত হয়েছে তারা সকলেই নিজেদের মধ্যে জড়তা কাটিয়ে সমাজের উন্নয়নে কাজ করছে। প্রশিক্ষণ শেষে নারীরা কেবল নিজেদের গৃহস্থালী কাজের গণ্ডি থেকেই বের হয়ে আসেননি, বরং সমাজের যেকোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নিজেদের জোরালো মতামত তুলে ধরার সাহস অর্জন করেছেন।

আয়শা খাতুন বলেন, এই দুই দিনের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি অভিজ্ঞতা ছিল। প্রথম দিন প্রশিক্ষণ কেন্দ্রে আসার সময় মনের মধ্যে এক অজানা ভয় ও জড়তা কাজ করছিল, সবার সামনে কথা বলতে বুক কাঁপত। কিন্তু প্রশিক্ষকদের চমৎকার মডিউল, সহজবোধ্য আলোচনা এবং বিভিন্ন বাস্তবভিত্তিক দলগত কাজের মাধ্যমে সেই ভয় কেটে গেছে। দুই দিন ধরে সিসিডিবির এই আয়োজনে আমাদের মধ্যে আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে গেছে, যা আগামী দিনে আমাদের এলাকার নারীদের আরও সুসংগঠিত করতে সাহায্য করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!