বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু

✍️শরীফুল্লাহ কায়সার সুমন 📝 জ্যেষ্ঠ প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলী (৮২) আর নেই। অসুস্থতা জনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭আগস্ট ‘২৬) ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারের বরাতে মুক্তিযোদ্ধা আব্দুর রউফ জানান, দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) বাদ জোহর পশ্চিম মৌতলা গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. মেহের আলীর জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবর স্থানে মুক্তিযোদ্ধা মেহেরকে দাফন করা হয়।

গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ, কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মহসিনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দাফন অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধা মো. মেহের আলীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। তাঁর মৃত্যুতে একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে হারানোর পাশাপাশি এলাকার মানুষ একজন গুণী ও শ্রদ্ধাভাজন ব্যক্তিকে হারিয়েছেন বলে মন্তব্য করেন স্থানীয় সমাজকর্মী ও সাংবাদিক তাপস কুমার ঘোষ। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!