বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

বিআরটিএ-র উদ্যোগে গোপালগঞ্জে স ড় ক দু র্ঘ ট না য় নি হ ত ও আ হ ত ৭৪ পরিবার পেলো ৩ কোটি ৪৬ লাখ টাকার সরকারি সহায়তা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪টি পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত গোপালগঞ্জে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ৬৪ জনের পরিবার এবং আহত ১০ জনসহ মোট ৭৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩ কোটি ৪৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট ‘২৬) দুপুর ১২ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্য ও আহত ব্যক্তিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।

বিআরটিএ গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেজওয়ানা কবির, বিআরটিএ গোপালগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিন) মোঃ হাবিবুর রহমান এবং জেলা প্রশাসন ও বিআরটিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চেক বিতরণ অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তিদের হাতে ৫ লাখ, ৩ লাখ ও ১ লাখ টাকা করে সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা বলেন, সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর ক্ষতি কোনো অর্থ দিয়েই পূরণ হওয়ার নয়। তবে দীর্ঘদিন পর সরকারের এই আর্থিক সহায়তা তাঁদের কঠিন সময়ে কিছুটা স্বস্তি দেবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেওয়ার ধারাবাহিকতার অংশ হিসেবে গোপালগঞ্জে এবার ৭৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মোট ৩ কোটি ৪৬ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!