বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিনম্র শ্রদ্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন ডুমুরিয়ায় ১৭ বছরের ভোগ দখলীয় মৎস্য ঘের জ ব র দ খ লে র চে ষ্টা য় ঘেরের মধ্যে বাসা তৈরির পা য় তা রা তারেক রহমান জাতির কাছে অঙ্গীকারবদ্ধ এই জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে: ড.মনিরুজ্জামান নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই জুলাই গ ণ অ ৎ ভ্যু ত্থা ন দিবসে শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন তালায় ভ্রা ম্য মা ণ আ দা ল তে দুই মিষ্টির দোকানে ৮ হাজার টাকা জ রি মা না আ দা য় তালায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক আ ট ক মুকসুদপুরে জ লা ব দ্ধ তা দূ রী ক র ণে পৌর প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন ৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নি রা প ত্তা: ৫ প্লাটুন বিজিবি মো তা য়ে ন কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অ ভি যা ন: ৫টি প্রতিষ্ঠানে জ রি মা না

তারেক রহমান জাতির কাছে অঙ্গীকারবদ্ধ এই জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে: ড.মনিরুজ্জামান

✍️মীর খায়রুল আলম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান বলেছেন, তারেক রহমান জাতির কাছে অঙ্গীকারবদ্ধ এই জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, কেউ এ বিষয়ে বিভ্রান্ত হবেন না। সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে জাতিকে নানাভাবে বিভ্রান্ত করছে। এ ধরনের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (৫ আগস্ট ‘২৬) বেলা ১২ টা শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাইক্রোস্ট্যান্ড এলাকায় পথসভা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে মিলিত হয়।

উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক সুলাইমান কবিরের সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।

বক্তব্যে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘ আলোচনা শেষে জুলাই সনদে উপনীত হয়েছে এবং ৩৩টি রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি দাবি করেন।

ড. মনিরুজ্জামান বলেন, সংসদে এক ধরনের বক্তব্য দিয়ে বাইরে এসে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ধর্মপ্রাণ মানুষকে জান্নাতের টিকিটের মতো নানা আবেগী বক্তব্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, “সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে নানাভাবে বিভ্রান্ত করছে।”

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেননি। সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল এবং তাদের মিত্ররা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তিনি শ্যামনগরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নবগঠিত উপজেলা বিএনপির কমিটির সফলতা কামনা করেন।

সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, গোলাম আলমগীর, গাজী শহিদুজ্জামান, গাজী শাহ আলম, আবুল খয়ের মল্লিক, আজিজুল হক, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, উপজেলা মহিলা দলের আহ্বায়ক নূর জাহান পারভীন ঝর্ণা, শ্রমিক দলের আহ্বায়ক রফিকুজ্জামান, সদস্যসচিব সিরাজুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণআন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। পরে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!