শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ভোট আসলে জনপ্রতিনিধিদের দেখা মেলে, কিন্তু ভোটের পরে প্রতিশ্রুতি মেলে না! মহেশ্বরপুরের সাধারণ ভোটারদের ক্ষোভ  সড়কে চাঁ দা বা জি ব ন্ধে ক ঠো র হুঁ শি য়া রি সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আবু সালেহ আশরাফুল আলমের পুলিশের বিশেষ অ ভি যা নে আশাশুনিতে গ্রেপ্তার-৩ সাতক্ষীরায় বিজিবির অ ভি যা নে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের মা দ ক) জ ব্দ, আ ট ক ১ কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে মিনি ট্রা কে র চা পা য় শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ট্রাক জ ব্দ, চালক আ ট ক তালায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে বাজার মনিটরিং কালিগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ এ কৃষির উন্নয়নের আহ্বান রবিউল বাশার এমপি’র

সাতক্ষীরার নলতায় ক্রয়কৃত জমির উপর দিয়ে চলাচলের পথ তৈরিতে বাঁ ধা দেওয়ায় হা ম লা র অ ভি যো গ!

✍️মীর খায়রুল আলম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাগুরালি (চাঁদপুর) গ্রামে ক্রয়কৃত জমিতে রাস্তা তৈরীতে বাঁধা দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরালি (চাঁদপুর) গ্রামের মৃত আবুল হাজীর ছেলে সাইদুল ইসলামের ক্রয়কৃত জমিতে রাস্তা নির্মান করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে রোববার (২ আগস্ট ‘২৬) সকাল প্রায় ১০টার দিকে মাগুরালি (চাঁদপুর) গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে।

আহতদের মধ্যে মাগুরালি (চাঁদপুর) গ্রামের মৃত আবুল হাজীর ছেলে সাইদুল ইসলাম (৫২), সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৫), আবুল বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম (২৮), আবু বকরের ছেলে আরাফাত হোসেন (২২) বর্তমানে দেবহাটা সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

অপরদিকে প্রতিপক্ষের রাফিজা খাতুন (৩৫), খাদিজা খাতুন (৪০), নুর নাহার (৩০), সাব্বির (২৪), গোলাম ওরেশ (৬০) ও মো. আজিজ (৬৫) কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

আহত সাইদুল ইসলাম বলেন, প্রতিপক্ষরা আমার জমির উপর দিয়ে চলাচলের পথ তৈরি করা চেষ্টা করছে। আমি বাধা দিলে সেখান থেকে আমার উপর দিন দিন চড়াও হতে থাকে।

রবিবার সকালে আমি সেখানে গেলে প্রতিপক্ষরা আমার উপর আক্রমন করে। এসময় আমার ডাক ও চিৎকারে আমার ছেলে সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, আরাফাত হোসেন, মিয়ারাজ, শাওন সহ কয়েকজন ঠেকাইতে গেলে প্রতিপক্ষ সুজন, হামিদ, কাদের, গোলাম ওয়ারেশ, রাফিজা খাতুন, খাদিজা খাতুন, নুর নাহার, সাব্বির, আজিজ সহ কয়েকজন ব্যক্তি তাদের লাঠি সোটা দিয়ে ও ইট ছুড়ে মেরে গুরুতর আহত করে। এঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।

কালিগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!