মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিষয়ক সংলাপ অনুষ্ঠিত 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয় -এর উদ্যোগে ও আয়োজনে রোববার (২ আগস্ট ‘২৬) টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয় এবং টুঠামান্দ্রা সুরযূবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “কসমোলজিঃ মহাবিশ্বের অনন্ত যাত্রা” শিরোনামে বিজ্ঞান বিষয়ক সংলাপ অনুষ্ঠিত। উক্ত সংলাপে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স, জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমীন, সাহাপুর ইউপি চেয়ারম্যান বিনয় সরকার (অনাদি), ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞানমনস্ক ও অনুসন্ধিৎসু প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে ধারাবাহিক বিজ্ঞান সংলাপের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মহাবিশ্ব, মহাবিশ্বের উৎপত্তি, বৈজ্ঞানিক আবিষ্কার ও আধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় ও বিজ্ঞানমনস্ক জাতি গঠন ও জ্ঞানার্জনের গুরুত্ব তুলে ধরা হয়।

এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কথা বলা হয় এবং পড়ালেখায় মনোযোগী হয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার জন্য উৎসাহিত করা হয়।

বস্তুত, শিক্ষার্থীরা যেন আধুনিক বিশ্বের গতি-প্রকৃতির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞান ভিত্তিক চিন্তা ও নিয়মিত জ্ঞানচর্চা ভবিষ্যৎ প্রজন্মকে আরো দক্ষ ও সক্ষম করে তুলবে – সংশ্লিষ্ট সকলেই এ আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!