মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বি ক্ষো ভ মি ছি ল ও প্র তি বা দ সমাবেশ অনুষ্ঠিত

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
দেশব্যাপী জামায়াত এনসিপির নৈরাজ্য সৃষ্টি, সিনিয়র নেতাদের নিয়ে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য ও জেলা বিএনপি’র সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০২ আগষ্ট ‘২৬) সন্ধ্যায় মিছিলটি চুকনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ সালাম। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক।
আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বিএম হাবিবুর রহমান হবি।
বক্তব্য রাখেন বিএনপির নেতা হাসানুজ্জামান মোড়ল, রুহুল আমীন বিশ্বাস, রমেন রায়, আবু শাহামা, কবির হাসান ডবলু, শেখ কামাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, শেখ মফিজুল ইসলাম, দেবব্রত রায়, মাহামুদুল কালাম মিতু, সিরাজুল ইসলাম শেখ, কামরুল ইসলাম মোড়ল, মাহাবুবুর রহমান, তামিম শেখ, ইভান গাজী, সাকিব হাসান, বক্কার মোল্লা, মনিরুল ইসলাম, সরদার আবুল কালাম, আব্দুল কালাম মহলদার, শেখ হাবিবুর রহমান প্রমুখ। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!