শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ভোট আসলে জনপ্রতিনিধিদের দেখা মেলে, কিন্তু ভোটের পরে প্রতিশ্রুতি মেলে না! মহেশ্বরপুরের সাধারণ ভোটারদের ক্ষোভ  সড়কে চাঁ দা বা জি ব ন্ধে ক ঠো র হুঁ শি য়া রি সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আবু সালেহ আশরাফুল আলমের পুলিশের বিশেষ অ ভি যা নে আশাশুনিতে গ্রেপ্তার-৩ সাতক্ষীরায় বিজিবির অ ভি যা নে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের মা দ ক) জ ব্দ, আ ট ক ১ কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে মিনি ট্রা কে র চা পা য় শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ট্রাক জ ব্দ, চালক আ ট ক তালায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে বাজার মনিটরিং কালিগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ এ কৃষির উন্নয়নের আহ্বান রবিউল বাশার এমপি’র

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল

✍️আবু সাঈদ বিশ্বাস 📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা জেলা শাখা।

শনিবার (১ আগস্ট ‘২৬) বিকেলে শহরের আমতলা গণমুখী মাঠে অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি খুলনা রোড মোড়, নিউমার্কেট মোড় ও পাকাপুল মোড় প্রদক্ষিণ করে পুনরায় আমতলা গণমুখী মাঠে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল— “গণভোটের রায়, বাস্তবায়ন করতে হবে”, “জুলাই সনদ, বাস্তবায়ন করতে হবে”, “ন্যায়, ইনসাফ ও মানবিক বাংলাদেশ চাই”, “দুর্নীতি ও দুঃশাসনের অবসান চাই” এবং “জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে”।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে গণভোটের রায়ে। সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোট ও নাগরিক অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। তিনি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন, বিচারহীনতার অবসান এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে জনগণের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, মাওলানা ওসমান গনি, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সদর উপজেলা আমীর মাওলানা মোশারফ হোসেন, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান এবং পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম প্রমুখ।

গণমিছিল ও সমাবেশে জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সমর্থক অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!