সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মা দ ক-চো রা চা লা নে জিরো টলারেন্স, এক সপ্তাহের বিশেষ অভিযানের ঘোষণা: সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভায় ডিআইজির  কাশিমাড়ীতে রাস্তার পাশে পোল্ট্রি মুরগির বিষ্ঠা ফেলে পরিবেশ দূষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাটকেলঘাটা অডিটরিয়াম লাবসা ইউনিয়ন জামায়াতের কর্মি সম্মেলন অনুষ্ঠিত: সুমন হ ত্যা র আ সা মি দে র দ্রু ত গ্রে প্তা র ও বি চা রে র দাবি বিশিষ্ট সাংবাদিক আনম আবু সাঈদ বাংলাদেশ খোখো ফেডারেশনের সদস্য মনোনীত হওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবে শুভেচ্ছা তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মশালা সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ সাতক্ষীরায় উত্তরণের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত  ডুমুরিয়ার টিপনা আঙ্গারদোহা দাখিল মাদ্রাসার মাঠে তীব্র জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে কোমলমতি ছাত্র-ছাত্রীরা

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাটকেলঘাটা অডিটরিয়াম

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা একমাত্র অডিটরিয়াম এখন নেশাখোরদের আড্ডাখানা। সরকারি এই জরাজীর্ণ ভবনটি এখনো কালের সাক্ষী হিসেবে স্বরণ করিয়ে দেয় পাটকেলঘাটা বানিজ্য কেন্দ্রের ইতিহাস ঐতিহ্যের কথা। রাজনৈতিক মঞ্চে এই অডিটরিয়াম সংস্কারে নেতারা বিভিন্ন সময়ে ওয়াদা-প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কেউ কথা রাখেনি। এলাকাবাসী দ্রুত অডিটরিয়ামটি সংস্কারের দাবী জানান সংশ্লিষ্টদের কাছে।

জানা গেছে, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের আমলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান-এমপি পাটকেলঘাটা হাই স্কুলের মধ্যে একটি অডিটরিয়াম নির্মাণ করার পরিকল্পনা করেন। তৎকালীন সময়ের স্কুলে জমিদাতা তালা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত এবিএম আলতাফ হোসেন, তৎকালীন সময়ের সাধারণ সম্পাদক জমিদাতা প্রয়াত মফিদুল ইসলাম, জমিদাতা প্রয়াত আবু বক্কার, তৎকালীন সময়ের প্রধান শিক্ষক পশুপতিসহ ১০সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করেন। এক হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বিল্ডিং নির্মাণ করা হয়। একই বিল্ডিংয়ে একটি উঁচু বিশাল স্টেজ তৈরি করা হয়। দক্ষিণ পাশে বিশাল দুটি রেস্ট রুম করা হয়। উপরে টিনের ছাউনি তৈরি করা হয়। গরমের দিনের কথা চিন্তা করে বড় বড় জানালা তৈরি করা হয়। এক বছর সময় লাগে। ১৯৮০ সালের আনুষ্ঠানিকভাবে বিশাল আয়োজনে ঐতিহাসিক অডিটরিয়ামটি উদ্বোধন করা হয়। এরপর সেটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

সেই থেকে রাজনৈতিক দলের সভা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষকদের ট্রেনিং, দর্জি প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের সভা সমাবেশ অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হয়ে উঠে পাটকেলঘাটা অডিটরিয়াম। অডিটরিয়ামের রক্ষাণাবেক্ষণ, তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ ছিল স্কুলের হাতে। কিন্তু ১৯৯৬ সালে অডিটরিয়ামের নিয়ন্ত্রণ চলে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে। তখন থেকে অডিটরিয়ামে কোন অনুষ্ঠান করতে হলে ইউএনও অফিসের অনুমতি নেওয়ার বিধান চালু হয়। আমলাতান্ত্রিক জটিলতা এবং অডিটরিয়াম থেকে ইউএনও অফিসের অবস্থান ভিন্ন হওয়ায় ধীরে ধীরে অডিটরিয়াম ব্যবহারে নিরুৎসাহিত হতে থাকে ব্যবহারকারীরা। বিকল্প হিসেবে খোলামেলা স্থানে অনুষ্ঠান করার প্রচলন শুরু হয়। ফলে অডিটরিয়াম ব্যবহার কমতে কমতে এক সময় সেটা পরিত্যাক্ত ভবনে পরিণত হয়। এমন অবস্থায় ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে পাটকেলঘাটার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে অডিটরিয়ামটির সংস্কারের উদ্যোগ নেন। ২০১১ সালের দিকে সংস্কারের জন্য দুই লাখ টাকা বরাদ্দও দেন। কিন্তু জরাজীর্ণ এই ভবনের সংস্কারে সেই অর্থ খুবই অপ্রতুল হওয়ায় নামমাত্র সংস্কার হলেও তা ব্যবহার উপযোগী করা হয়নি। অন্যান্য সময়ে জনপ্রতিনিধিরা অডিটরিয়ামটির সংস্কারের প্রতিশ্রুতি দিলেও কেউ তা বাস্তবায়নে এগিয়ে আসেনি।

পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন বলেন, পাটকেলঘাটা অডিটরিয়ামটি এখন জরাজীর্ণ। এই ভবনই পাটকেলঘাটা বানিজ্য কেন্দ্রের ঐতিহ্যের সাক্ষ্য দেয়। তিনি অডিটরিয়ামটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের কাছে দাবী জানান।

পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই বলেন, অডিটরিয়াম সংস্কার করার জন্য কোন অর্থ স্কুল ফান্ডে নেই।

তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজা স্বর্ণা বলেন, এই মুহূর্তে আমাদের কাছে সরকারি কোন অর্থ বরাদ্দ নেই। বরাদ্দ আসলে বিষয়টি দেখা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!