মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্বা স রো ধ করে হ ত্যা, হ ত্যা কা রি কে ক্ষুব্ধ জনতর রো ষা ন লে নি হ ত তালায় প্রধান শিক্ষকের নি র্দে শ না মা না য় নৈশপ্রহরীকে মা র পি টে র অ ভি যো গ তালায় পূবালী ব্যাংকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা   গোপালগঞ্জে অ সা মা জি ক ক র্ম কা ণ্ডে মো বা ই ল কো র্ট: মা ম লা -১১, কা রা দ ণ্ড ও জ রি মা না আ দা য়  নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক সাতক্ষীরায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রো কে মৃ ত্যু সাতক্ষীরায় এক প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে পানিতে ডু বি য়ে হ ত্যা!

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় শিশুশ্রমমুক্ত উপজেলা গড়ে তুলতে স্থানীয় সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, এনজিও ও কমিউনিটি নেতৃবৃন্দের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর ও অংশীদারিত্ব সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই ‘২৬) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে শিশুশ্রমমুক্ত উপজেলা ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা ইউনিয়নের ইউপি সদস্য আজগার আলী, ইউপি সদস্যা রেহেনা পারভিন, পারুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য অসীম ঘোষ, ফারহানা মুক্তি, কুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য শিরিনা রসুল, শ্যামলী রানী, শিশুশ্রম প্রতিরোধ কমিটির সালাউদ্দিন আহমেদ, লিটন ঘোষ বাপি, গ্রাম উন্নয়ন কমিটির উত্তম রায়, ফিরোজ শাহ আলম প্রমুখ।

বক্তরা বলেন, একটি শিশুশ্রমমুক্ত উপজেলা গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। উপজেলার কোনো শিশুই যেন শ্রমে নয়, শিক্ষাপ্রতিষ্ঠানে থাকে—সেই লক্ষ্যেই আমরা সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাজ করব। আরো বলেন, “শিশুশ্রম বন্ধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সামাজিক সচেতনতা এবং সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর শৈশব নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। “শিশুশ্রম আইনত দণ্ডনীয়। কোনো শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা যাবে না। আমরা নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাব, যাতে উপজেলাটি শিশুশ্রমমুক্ত হয়।”

অনুষ্টানে উপজেলাকে শিশুশ্রমমুক্ত করার লক্ষ্যে ভিডিএস সদস্য, সিএল মনিটরিং কমিটি, সিবিও, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ প্রমুখ অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!