সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন্যাম ভবনে শ্যামনগর -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝু ল ন্ত লা শ উ দ্ধা র ডুমুরিয়ায় কৃষককে কু পি য়ে জ খ ম  ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোল্যা মশিউরের পথসভা ও উঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা দেওয়ায় বিশাল আনন্দ মিছিল  বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু সুরের সমুদ্রে এক আজন্ম নাবিক: আবু আফ্ফান রোজবাবু সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরের বাঘারপাড়া থেকে তালার অ প হ র ণ মা ম লা র ৩ আ সা মি গ্রে প্তা র, ভি ক টি ম উ দ্ধা র সাতক্ষীরার গুড় পুকুর মেলায় বো মা হা ম লা র র হ স্য দুই যুগেও আলোর মুখ দেখেনি

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই ‘২৬) শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন টিটুর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের নমিনি আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

 ত্রি-বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল কুমার সাধু প্রমূখ।
ত্রি-বার্ষিক সাধারণ সভায় আয় ব্যায়ের হিসাব উপাস্থাপন করেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান।
ত্রি-বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচির মধ্যে ছিল-নির্বাচন প্রসঙ্গ, আয় ব্যায়ের হিসাব ও বিবিধ বিষয় প্রসঙ্গ। ত্রিবার্ষিক সাধারণ সভায় আলোচনা চলাকালে এক পর্যায়ে শ্রমিকদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির কারণে হট্টগোল শুরু হয়। এ সময় ত্রিবার্ষিক সাধারণ সভা মুলতবি ঘোষণা করা হয়। সেই সাথে অতি দ্রুত পাঁচ সদস্যের একটি এ্ডহক কমিটি গঠন করে শ্রমিক সংগঠনের কার্ড যাচাই বাছাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এ সময় সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সদস্য, মটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!