
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাতক্ষীরা ফুটবল এসোসিয়েশনের এডহক কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ বাংলাদেশ খোখো ফেডারেশনের সদস্য মনোনীত হয়েছেন।
বাংলাদেশ খোখো ফেডারেশনের সদস্য মনোনীত হওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মুহাঃ জিললুর রহমান, দপ্তর সম্পাদক আল ইমরান, নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান উজ্জল, আব্দুল গফুর সরদার ও এম জিললুর রহমানসহ সকল সদস্যবৃন্দ।