শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ভোট আসলে জনপ্রতিনিধিদের দেখা মেলে, কিন্তু ভোটের পরে প্রতিশ্রুতি মেলে না! মহেশ্বরপুরের সাধারণ ভোটারদের ক্ষোভ  সড়কে চাঁ দা বা জি ব ন্ধে ক ঠো র হুঁ শি য়া রি সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আবু সালেহ আশরাফুল আলমের পুলিশের বিশেষ অ ভি যা নে আশাশুনিতে গ্রেপ্তার-৩ সাতক্ষীরায় বিজিবির অ ভি যা নে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের মা দ ক) জ ব্দ, আ ট ক ১ কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে মিনি ট্রা কে র চা পা য় শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ট্রাক জ ব্দ, চালক আ ট ক তালায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে বাজার মনিটরিং কালিগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ এ কৃষির উন্নয়নের আহ্বান রবিউল বাশার এমপি’র

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন উপাচার্য (ভাইস- চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।

রোববার (১৯ জুলাই ‘২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০২৩)’-এর ১০ (১) ধারা অনুযায়ী ড. মো. নাজমুস সাদাতকে নিম্নোক্ত শর্তে গোবিপ্রবির ভাইস- চ্যানসেলর (ভিসি) পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

ভাইস-চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে, যা আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন; উপযুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে আরো জানানো হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, জুলাই অভ্যুত্থান পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরকে উপাচার্য করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!