বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভিডিও ভাইরাল ইস্যুতে সাতক্ষীরার শ্যামনগরে বি ক্ষো ভ, এমপি গাজী নজরুল ইসলামের প দ ত্যা গ দাবি, কু শ পু ত্ত লি কা দা হ  সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন: সিরাজুল সভাপতি ও মোস্তাফিজুর সহ-সভাপতি  কালীগঞ্জে ৫৯৪ বোতল ফেন্সিডিলসহ এক মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হ ত্যা র ঘটনায় থানায় মা ম লা এমপি গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় বিয়ে’ বিতর্ক: প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্য এবং বায়োডাটা ঘিরে নতুন মোড় তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলনে স ন্ত্রা সী হা ম লা ও হ ত্যা র হু ম কি র অ ভি যো গ ডুমুরিয়ার কাঁঠালতলা আবাসন প্রকল্পের ২৬ ঘর ভা ঙ্গ নে র ক ব লে সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হলেন শহিদুল ইসলাম কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার অনুষ্ঠিত

তালায় পূবালী ব্যাংকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি তালা উপশাখার উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং সেবার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই ‘২৬) সকাল ১১টায় এ উপলক্ষে পূবালী ব্যাংক তালা উপশাখার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তালা ভদ্র সুপার মার্কেটে এসে শেষ হয়। পরে সেখানে গ্রাহকদের অংশগ্রহণে ক্যাশলেস সেবার গুরুত্ব ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি তালা উপশাখার শাখা ব্যবস্থাপক আব্দুল কাদের।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি পাটকেলঘাটা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো. তিতুমীর রহমান।

অনুষ্ঠানে অতিথি ও গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক আকবর হোসেন,কামরুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক তালা উপশাখার অফিসিয়াল এডিসি মো. আখতারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার তপন গায়েন, সিনিয়র অফিসার রেজানুল ইসলাম, সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ রুবেল পারভেজ, ডেপুটি জুনিয়র অফিসার মো. হাবিবুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!