বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি নির্বাচন আজ পারুলিয়ায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউপি স্থায়ী কমিটির সমন্বয় সভা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ত্রা স হেমায়েত স্থায়ী ব হি ষ্কা র তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ অবশেষে কালিগঞ্জের ব হু ল বি ত র্কি ত কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলী আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষো ভ সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  তালায় তৃণমূল নারী সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৪১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৫নং কাশালিয়া ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা এবং কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিয়া (নাসির) সংবাদ সম্মেলনের মাধ্যমে সক্রিয় রাজনীতি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর এবং ভবিষ্যতে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৮ জুলাই ‘২৬) দুপুর ১ টার দিকে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর দেশের দক্ষিণ অঞ্চল প্রধান কার্যালয়, বৈদ্যবাড়ি মোড়, জলিরপাড়, মুকসুদপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে মোঃ আসাদুজ্জামান মিয়া (নাসির) বলেন, ২০২১ সালে স্বল্প সময়ের জন্য কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে তার প্রতি অনাস্থা জ্ঞাপন করা হলে তিনি ওই দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হন। এরপর থেকেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সাংগঠনিক, রাজনৈতিক বা দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করেননি বলে জানান।

তিনি বলেন, ২০২১ সালের পর থেকে আওয়ামী লীগের কোনো সভা, সমাবেশ, মিছিল, কর্মসূচি কিংবা দলীয় সিদ্ধান্ত গ্রহণে তিনি অংশ নেননি। বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সাংগঠনিক, রাজনৈতিক কিংবা ব্যক্তিগত সম্পর্ক নেই বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে তিনি গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। তার শরীরে একাধিকবার জটিল অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পক্ষে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা সম্ভব নয়।

তিনি লিখিত বক্তব্যে ঘোষণা দেন, আজ থেকে তিনি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন কিংবা তাদের সহযোগী সংগঠনের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা, যোগাযোগ, সদস্যপদ, সমর্থন, নেতৃত্ব বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না। তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন এবং ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না বলেও জানান।

তিনি আরো বলেন, তার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত, স্বেচ্ছায় এবং সুস্থ বিবেকবোধ থেকে নেওয়া হয়েছে। এর পেছনে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের চাপ, ভয়ভীতি কিংবা প্ররোচনা নেই। বরং দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত বাস্তবতা এবং শান্তিপূর্ণ জীবনযাপনের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের প্রচলিত আইন মেনে চলবেন এবং দেশের আইন-শৃঙ্খলা, শান্তি ও জননিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে সর্বাত্মক সহযোগিতা করবেন।

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি তার বক্তব্য যথাযথভাবে প্রচারের অনুরোধ জানান, যাতে ভবিষ্যতে তার রাজনৈতিক পরিচয় বা সম্পৃক্ততা নিয়ে আর কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি না হয়।

সংবাদ সম্মেলন শেষে তিনি মহান আল্লাহ পাকের নিকট বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব তথ্য ও দাবি মোঃ আসাদুজ্জামান মিয়া (নাসির)-এর লিখিত বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!