শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ভোট আসলে জনপ্রতিনিধিদের দেখা মেলে, কিন্তু ভোটের পরে প্রতিশ্রুতি মেলে না! মহেশ্বরপুরের সাধারণ ভোটারদের ক্ষোভ  সড়কে চাঁ দা বা জি ব ন্ধে ক ঠো র হুঁ শি য়া রি সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আবু সালেহ আশরাফুল আলমের পুলিশের বিশেষ অ ভি যা নে আশাশুনিতে গ্রেপ্তার-৩ সাতক্ষীরায় বিজিবির অ ভি যা নে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের মা দ ক) জ ব্দ, আ ট ক ১ কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে মিনি ট্রা কে র চা পা য় শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ট্রাক জ ব্দ, চালক আ ট ক তালায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে বাজার মনিটরিং কালিগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ এ কৃষির উন্নয়নের আহ্বান রবিউল বাশার এমপি’র

গোপালগঞ্জে অ সা মা জি ক ক র্ম কা ণ্ডে মো বা ই ল কো র্ট: মা ম লা -১১, কা রা দ ণ্ড ও জ রি মা না আ দা য় 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ টি মামলা দায়ের, অভিযুক্তদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে সোমবার (২০ জুলাই ‘২৬) গোপালগঞ্জ পৌরসভার “দক্ষিণ বাংলা গেস্ট হাউজ”-এ অসামাজিক কার্যক্রম পরিচালনার অপরাধে ভ্রাম্যমান আদালতের বিচারক, সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিরুদ্ধ দেব রায় অভিযান পরিচালনা করে “বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪” মোতাবেক এক মামলায় এক জনকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড, দন্ডবিধি -১৮৬০ -এর ১৮৭ ধারা” মোতাবেক অপর আরেক মামলায় একজনকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং “দণ্ডবিধি ১৮৬০ -এর ২৯২/২৯৩/২৯৪ ধারা” মোতাবেক ০৮ (আট) মামলায় মোট ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা অর্থদণ্ড আদায় করেন এবং অপর এক মামলায় “দণ্ডবিধি ১৮৬০ -এর ২৯২(ঙ) ধারা” মোতাবেক এক জনকে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক, সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিরুদ্ধ দেব রায় গণমাধ্যমকে জানান বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের দিকনির্দেশনায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়টি গোপালগঞ্জ জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!