শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কপোতাক্ষ নদে অ বৈ ধ বালু উ ত্তো ল নে র নৌকাসহ আ ট ক -১, জ রি মা না ডুমুরিয়ায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান বদরুজ্জামানের মৃ ত্যু সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে দেশের ইতিহাসে প্রথমবার ছয় মাস চিকিৎসার পর সুস্থ হয়ে সুন্দরবনে ফিরছে আহত বাঘিনী ডুমুরিয়ায় রহমানিয়া কওমী মাদ্রাসা ও হেফজখানা আয়োজনে অভিভাবক সমাবেশ ও গাছের চারা বিতরণ  সাতক্ষীরার সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন  ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ

ডুমুরিয়ায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান বদরুজ্জামানের মৃ ত্যু

✍️মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ৪-বারের ও স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ বদরুজ্জামান তসলিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……রজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলে, নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছন। মরহুম বদরুজ্জামান বেশ কিছুদিন ধরে দূরারোগ্য ক্যানসার রোগে ভুগছিলেন। সর্বশেষ তিনি চিকিৎসকের পরামর্শে উপজেলার চুকনগর বাজারস্থ নিজস্ব বাসভবনে চিকিৎসাধীন ছিলেন এবং শনিবার সকাল ৮টার দিকে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ১৯৮৮, ১৯৯২, ২০০৩ ও ২০১১ সালের ইউপি নির্বাচনে আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মরহুম বদরুজ্জামান জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি সরকারীভাবে একাধিকবার বিদেশ সফর এবং স্থানীয় সরকারে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্যে দুইবার স্বর্নপদক লাভ করেন। শনিবার বাদআসর চুকনগর বাজারের যশোর রোডে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।   

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!