মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে ২১৬টি ভারতীয় ডায়মন্ডের নাকফুল, একটি ভারতীয় পণ্যবাহী ট্রাক এবং দুই ভারতীয় নাগরিককে আটক করেছে সাতক্ষীরা ব্যাটেলিয়ন ৩৩ বিজিবি। জব্দ করা নাকফুল ও ট্রাকের আনুমানিক মোট মূল্য এক কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।

শুক্রবার (১০ জুলাই ‘২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ভারত থেকে ভোমরা স্থলবন্দর হয়ে একটি পণ্যবাহী ট্রাকে বিপুল পরিমাণ ডায়মন্ডের নাকফুল বাংলাদেশে পাচারের চেষ্টা করা হবে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে ভোমরা বিজিবি চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর থেকে বাংলাদেশে প্রবেশ করা একটি রপ্তানিকারক পণ্যবাহী ট্রাক তল্লাশি করে ২১৬টি ভারতীয় ডায়মন্ডের নাকফুল উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের অভিযোগে ট্রাকচালক সমরেশ দাস এবং সহযোগী রাম মন্ডল নামে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। একই সঙ্গে ভারতীয় নিবন্ধন নম্বর WB 59 B9919-এর ট্রাকটিও জব্দ করা হয়।

বিজিবির তথ্যমতে, উদ্ধার করা ডায়মন্ডের নাকফুলের আনুমানিক মূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা এবং জব্দ ট্রাকটির মূল্য প্রায় ৮৫ লাখ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় এক কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব ডায়মন্ডের নাকফুল পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশীয় শিল্পের জন্য হুমকি সৃষ্টি করার পাশাপাশি সরকারকে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত করে।

বিজিবি আরও জানিয়েছে, আটক দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও রাজস্ব ফাঁকি রোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!