শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের নাগবাটি বাইতুল মামুর জামে মসজিদের রেকর্ডভুক্ত ও ভোগদখলীয় পুকুর জোরপূর্বক দখলের পাঁয়তারা, মিথ্যা মামলা এবং মারপিটের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই ‘২৬) জুমার নামাজ শেষে দুপুর ২:৩০ মিনিটে মসজিদের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন মসজিদ কমিটি, সাধারণ মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, “মসজিদের নামীয় ১০৮ দাগের মধ্যে ১৬ শতক জমি রয়েছে, যার যাবতীয় দলিল ও রেকর্ড আমাদের পক্ষে আছে। দীর্ঘদিন ধরে মসজিদের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের স্বার্থে কমিটি এই পুকুরটি ভোগদখল করে আসছে। কিন্তু সম্প্রতি মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী গাজী এবং তার পুত্র পুলিশ সদস্য মেহেদী হাসানসহ কতিপয় ব্যক্তি মসজিদের পুকুরটি অবৈধভাবে দখল করার পাঁয়তারা চালাচ্ছেন। তারা বিভিন্ন সময়ে মিথ্যা মামলা ও মারপিটের হুমকি-ধমকি দিয়ে আসছেন। এ বিষয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”

বক্তারা আরও অভিযোগ করেন, “মেহেদী হাসান পূর্বে আওয়ামী লীগের প্রত্যয়ন নিয়ে পুলিশে চাকরি পেয়েছিলেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তিনি নিজেকে বিএনপির সাবেক নেতার সন্তান পরিচয় দিয়ে এলাকায় ভয়ভীতি ও প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।” মুসল্লিরা এই চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন— মসজিদ কমিটির সহ-সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, জমিদাতা মোঃ সামছুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান মাফু এবং অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ আব্দুল জব্বারসহ একাধিক মুসল্লি।

এ সময় মসজিদ কমিটির সহ-সভাপতি আতাউর রহমান তাঁর বক্তব্যে বলেন, “আমার পিতা মরহুম মুনছুর আলী গাজী গ্রাম সরকার ছিলেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করতেন। আমরাই সত্যিকারের জিয়ার সৈনিক এবং বিএনপি করি। সুতরাং, রাজনৈতিক ভুয়া পরিচয় ব্যবহার করে এই মিথ্যাচার বন্ধ করা হোক। আল্লাহর ঘরের কোনো জায়গা আমরা কোনো দুষ্কৃতকারীকে দখল করতে দেবো না।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!