বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে সাতক্ষীরার তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে সোমবার (৬ জুলাই ‘২৬) সকাল ১০ টায় তালা শিল্পকলা একাডেমির হলরুমে এ দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণ প্রদান ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। তালা ইউসিসিএ’র সভাপতি আবুল কালাম বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুম, সিনিয়র মৎস্য কর্মকর্তা তারেক ইমাম, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা ইউসিসি এর সহ-সভাপতি আব্দুল মোমিন, সদস্য তপন কুমার ঘোষ, পরিদর্শক নাজমুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে একটি সমিতির ৭ জন সদস্যদের মধ্যে ৩ লক্ষ ২০ হাজার টাকা ঋণ প্রদান, সফল উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার ও ক্রেষ্ট প্রদান করা হয় এবং ২০০ সমবায় সমিতির সদস্যদের মধ্যে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!