সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন; নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব  তালায় শিশুকে শ্লী ল তা হা নি র অ ভি যো গ, অ ভি যু ক্ত প লা ত ক গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত ডুমুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আ ত্ম হ ত্যা  সাতক্ষীরা সী মা ন্তে ভা র তী য় চো রা কা র বা রী দে র লক্ষ্য করে বিজিবি’র গু লি : পরিস্থিতি শা ন্ত তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় গৃহবধূর মৃ ত দে হ উ দ্ধা র  ডুমুরিয়ার রহমানিয়া মাদ্রাসা বৃষ্টি নামলেই কাঁদা-পানিতে সয়লাব ভো গা ন্তি তে দেড় শতাধিক শিক্ষার্থী সাংবাদিক মনিরুল ইসলাম মনির বাড়িতে দুঃ সা হ সি ক চু রি

গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

অবশেষে নড়েচড়ে বসেছে গোপালগঞ্জের স্থানীয় প্রশাসন।

জানাগেছে একাধিক পরিবেশবাদী, মানবাধিকার ও গণমাধ্যমকর্মীদের অনুসন্ধানে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের করপাড়া বাসস্ট্যান্ডের পরে এবং বৌলতলী বাসস্ট্যান্ডের আগে সরকারের প্রায় ৭’ শত কোটি টাকা ব্যয়ে বর্ধিত আঞ্চলিক সড়ক ক্ষতিগ্রস্ত করে একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবত ভেকু মেশিন দিয়ে মাটি কেটে তা বাণিজ্যিক ভিত্তিতে বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল। পরে অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের অনুসন্ধানে ঘটনার সত্যতা পান।

অতঃপর পরিবেশবাদী, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমানের ভেরিফাইড পেইজ “Press Saifur” -এ গত ২৯ জুন ২০২৬ তারিখে “প্রশাসনের নিষ্ক্রিয়তায় ভেকু মেশিন দিয়ে কোটি টাকার মাটি বিক্রির মহোৎসব চলছে” শিরোনামে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পর তা মুহূর্তেই ভাইরাল হলে সোমবার (২৯ জুন) বিকালে জেলা প্রশাসকের দিকনির্দেশনায় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্ত্বাবধানে অসাধু ওই চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা প্রশাসন।

গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের করপাড়া বাস স্ট্যান্ড পার হয়ে বৌলতলী বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার আগে ডান পাশে অননুমোদিত পুকুর খনন করে জমির শ্রেণী পরিবর্তন, বে-আইনিভাবে মহাসড়কের পাশের মাটি অপসারণ ও বাণিজ্যিকভাবে মাটি বিক্রয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট -এর মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন শরিফ। ঘটনাস্থল থেকে তিনি একটি বড় আকারের ভেকু মেশিন জব্দ করে স্থানীয় ওয়ার্ড মেম্বারের নিকট সাময়িক জিম্মায় প্রদান করেন। অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিধায় সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক সদর থানার ওসিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০; মহাসড়ক আইন, ২০২১; দন্ডবিধি, ১৮৬০ ও প্রযোজ্য অন্যান্য আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করার এবং সাময়িক জিম্মাদারের নিকট হতে জব্দকৃত ভেকু মেশিন সংগ্রহ করে থানা হেফাজতে নিতে নির্দেশ দিয়ে আদেশ প্রদান করা হয়।

অবৈধভাবে সরকারি জায়গা দখল, সরকার নিষিদ্ধ অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, ভেকু মেশিন দিয়ে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করা, বাণিজ্যিক ভিত্তিতে সেই মাটি বিক্রয় করা চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!