সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময় জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা শ্যামনগরে রামিসার ধ র্ষ ণ ও হ ত্যা র বিচারের দাবীতে মানববন্ধন ও প্র তি বা দ সমাবেশ  সাতক্ষীরায় ওয়ারিশ জমি নিয়ে বি রো ধে সাতক্ষীরায় দুই ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান উ চ্ছে দে র অ ভি যো গ জা ল নোট ঠে কা তে সাতক্ষীরার পশুর হাটে র‍্যাবের আধুনিক বুথ চালু “মামলার সুষ্ঠু ত দ ন্ত চাই, নি রা প ত্তা হী ন তা য় ভুগছি”- সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে আব্দুস সবুর তালায় কোরবানির জন্য প্রস্তুত সাড়ে ১৯ হাজার পশু আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করতে বিডিএফ প্রেসক্লাবে মতবিনিময় সভা সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা  সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দৈনিক দক্ষিণের মশাল

দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ স্লোগানকে সামনে রেখে ১৯-২১ মে অনুষ্ঠিত ভূমি মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে ‘২৬) সাতক্ষীরার দেবহাটা সরকারি বিবিএম ইনস্টিটিউশনে উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) (অ: দা) মাইনুল ইসলাম খান সভাপতিত্ব করেন।

উপস্থিত ছিলেন দেবহাটা সরকারি বিবিএম ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক মদন মোহন পাল, শিক্ষক দেবপ্রসাদ ঘোষ, দেবহাটা প্রেসক্লাবে সভাপতি মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সংবাদ কর্মী উত্তম রায়, ভূমি অফিসের নাজির প্রদীপ কুমার  ঢালী, মিউটেশন সহকারী অমিত কুমার বর, সার্টিফিকেট পেশকার সচিন সরকার সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় সহকারী কমিশনার ভূমি মইনুল ইসলাম খান ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। পরে শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মেধা যাচাই করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দীপ সরকার, দ্বিতীয় স্থান আহসান তৃতীয় উজানি মন্ডল।

এদিকে উপজেলা ভূমি অফিস চত্বরে মেলা উপলক্ষে ভুমি উন্নয়ন কর সেবা বুথ, অর্পিত সম্পত্তি  সেবা বুথ, খাস জমি সেবা বুথ, ই নামজারি সেবা বুথ স্টল স্থাপন করা হয়েছে। যেখান থেকে সরাসরি সহজে ভূমি সংক্রান্ত সেবা প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!