সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময় জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা শ্যামনগরে রামিসার ধ র্ষ ণ ও হ ত্যা র বিচারের দাবীতে মানববন্ধন ও প্র তি বা দ সমাবেশ  সাতক্ষীরায় ওয়ারিশ জমি নিয়ে বি রো ধে সাতক্ষীরায় দুই ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান উ চ্ছে দে র অ ভি যো গ জা ল নোট ঠে কা তে সাতক্ষীরার পশুর হাটে র‍্যাবের আধুনিক বুথ চালু “মামলার সুষ্ঠু ত দ ন্ত চাই, নি রা প ত্তা হী ন তা য় ভুগছি”- সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে আব্দুস সবুর তালায় কোরবানির জন্য প্রস্তুত সাড়ে ১৯ হাজার পশু আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করতে বিডিএফ প্রেসক্লাবে মতবিনিময় সভা সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা  সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দৈনিক দক্ষিণের মশাল

গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এক মনোজ্ঞ ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এক মনোজ্ঞ ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশ সদস্যদের পরিবেশনায় নৃত্য, গান সহ নানা বর্ণিল আয়োজনে মুখরিত ছিলো সম্পূর্ণ অনুষ্ঠানটি।

মনোজ্ঞ এ আয়োজনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ ফোর্সের সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রিত শিল্পী ও কলাকুশলীগণ।

​উক্ত বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

​অনুষ্ঠানে ​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি) গোপালগঞ্জের সভানেত্রী
তানজিলা শেলী।

বিশেষ অতিথি ছিলেন পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি) গোপালগঞ্জের সহ-সভানেত্রী জারিন তাসনিম নুসরা।

এ সময় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)​ মো. জিয়াউল হক, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান ​সহ গোপালগঞ্জ জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জেলা পুলিশের এ সাংস্কৃতিক আয়োজনটি উপস্থিত দর্শক ও অতিথিদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!