
জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এপেক্স কাঠামো নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সংলাপ ফোরামের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে ‘২৬) বেলা ১২ টায় সদর উপজেলা ইউনিয়ন পরিষদ হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সাস ও স্ট্রেমী ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন ৭ টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত টানা এক ঘণ্টা এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আশাশুনি উপজেলার ১০টি ফোরামের মোট ১০০ জন ডোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন সভাপতি পদে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন ঋতু পারভিন ও ৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন জ্যেতি দাশ। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সাথী খাতুন, অর্থ সম্পাদক জয়া সরকার, মানসিক স্বাস্থ্য কাউন্সিলিং বিষয়ক সম্পাদক হেনা খাতুন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সম্পাদক রুপা খাতুন এবং গবেষণায় এডভোকেসি ও রিপোর্টিং বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সোনালী রায়।