রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টার ব্যবধানে চার মৃ ত্যু, কা ন্না য় ভারী সাতক্ষীরা আদালতের নি র্দে শ অ মা ন্য করে‌ কলারোয়ায় চলছে প্র ভা ব শা লী দে র ভবন নির্মাণ শ্যামনগরে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা ব হি ষ্কা র সাতক্ষীরা সদরে চেয়ারম্যান মফিজুলের বি রু দ্ধে জমি দ খ লে র অ ভি যো গ  শ্যামনগরে পুলিশের বি শে ষ অ ভি যা নে ১০জু য়া ড়ি গ্রে ফ তা র তালায় মা দ ক-জু য়া চ ক্রে র বি রু দ্ধে পুলিশের অ ভি যা ন, সাংবাদিককে প্রা ণ না শে র হু ম কি প্রেসক্লাবের নি ন্দা কালিগঞ্জে ১০ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন “পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে বন বিভাগের উদ্যোগ সাতক্ষীরায় এআই বিষয়ক সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার কমিটি গঠন: সভাপতি মুকুল, সম্পাদক জাহিদুল, সাংগঠনিক মাসুদ

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

শুক্রবার (২২ মে ‘২৬) রাত ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম সংলগ্ন পলাশপোলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও তরুণ সমাজ উপস্থিত ছিলেন।

সংগঠনের সাবেক সভাপতি আজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বিগত বছরের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও এলাকার সার্বিক সামাজিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে পুনরায় আজহারুল ইসলাম মুকুল সভাপতি, জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক এবং সাংবাদিক মাসুদ আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সাংবাদিক মেহেদী আলী সুজয়, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আহমদ খান সাগর ও শেখ আবু মুরাদ তুহিন, কোষাধ্যক্ষ আবু আসাদ খান চৌধুরী, প্রচার সম্পাদক সানাউল্লাহ বাবু, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম চঞ্চল, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইমদাদুল ইসলাম, ক্রিড়া সম্পাদক ডা. মো. মাসুম বিল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মো. আজিম আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আরাফাত হোসেন সুজন এবং সদস্য হিসেবে রয়েছেন মো. হাসানুজ্জামান, শফিকুল ইসলাম ময়না, মাগফুরাত খান চৌধুরী তাপস, আব্দুর রহমান গাজী (আব্দুল), শেখ নাজমুল হাসান তিতাস, পরিমল সরকার, খোরশেদ আলম, আমজাদ হোসেন, আজিজুল বাবু, কুরবান আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি সুন্দর ও সচেতন সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ আরও জোরদার করা হবে।

এ সময় বক্তারা আরও বলেন, সমাজের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সংগঠনটি কাজ করবে। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে জনপ্রতিনিধি ও সচেতন মহলের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্য ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, জনমুখী ও সেবাধর্মী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!