মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় প্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সাতক্ষীরায় হজ্ব কাফেলার নামে হা তি য়ে নেওয়া ৮০লাখ টাকা ফেরতের দা বি তে ভুক্তভোগিদের সংবাদ সম্মেলন রেকডীয় জমির উপর দিয়ে জো র পূ র্ব ক সরকারি রাস্তা নির্মাণে বাঁ ধা, পে টা নো হলো জমির মালিককে গোবরদাড়ী দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিভিন্ন অ নি য় ম, দু র্নী তি ও নিয়োগ বা নি জ্যে র অ ভি যো গে সংবাদ সম্মেলন তালায় কুরবানী ঈদকে সামনে রেখে ব্যস্ত কামারপাড়া সাংবাদিক আরিফ বিল্লালের ওপর হা ম লা র প্র তি বা দে তালা প্রেসক্লাবের নি ন্দা সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের শুভ উদ্বোধন পাটকেলঘাটায় তাল গাছ থেকে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু  সাতক্ষীরার শ্যামনগরে চাঁ দা বা জি ও হা ম লা র অ ভি যো গে জামায়াত নেতাসহ ২৫ জনের বি রু দ্ধে মা ম লা সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা ও জজ কোর্টের সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের কারাবন্দী অবস্থায় মৃত্যু

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে স্থানীয় নীতি ও আইন প্রয়োগ বিষয়ক সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে স্থানীয় নীতি ও আইন প্রয়োগ জোরদারকরণের লক্ষ্যে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে ‘২৬) দেবহাটা উপজেলা মডেল মসজিদের হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন’-এর বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম এই অনুষ্ঠানটি পরিচালনা করে। সেমিনারে বক্তারা শিশুদের মৌলিক অধিকার রক্ষা, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম সম্পূর্ণ বন্ধ এবং স্থানীয় পর্যায়ে প্রচলিত আইনের সঠিক ও কঠোর প্রয়োগ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এবং সমাজ থেকে শিশুশ্রম দূর করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতনতা জরুরি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান এবং উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার শরীফ আহম্মেদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার এসআই নকিব পান্নু আহমেদ, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন এবং দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশীলন-এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) মিজানুর রহমান। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সেমিনারের মূল বিষয়বস্তু উপস্থাপন ও পরিচালনা করেন সিডিও নীলাদ্রি বিশ্বাস। সেমিনারে সুশীলন-এর ইন্টিগ্রেটেট প্রোগ্রাম ফ্যাসিলিটেটর প্রসেনজিৎ সরকারসহ উপজেলা শিশুশ্রম প্রতিরোধ ও শিশু সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!