রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টার ব্যবধানে চার মৃ ত্যু, কা ন্না য় ভারী সাতক্ষীরা আদালতের নি র্দে শ অ মা ন্য করে‌ কলারোয়ায় চলছে প্র ভা ব শা লী দে র ভবন নির্মাণ শ্যামনগরে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা ব হি ষ্কা র সাতক্ষীরা সদরে চেয়ারম্যান মফিজুলের বি রু দ্ধে জমি দ খ লে র অ ভি যো গ  শ্যামনগরে পুলিশের বি শে ষ অ ভি যা নে ১০জু য়া ড়ি গ্রে ফ তা র তালায় মা দ ক-জু য়া চ ক্রে র বি রু দ্ধে পুলিশের অ ভি যা ন, সাংবাদিককে প্রা ণ না শে র হু ম কি প্রেসক্লাবের নি ন্দা কালিগঞ্জে ১০ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন “পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে বন বিভাগের উদ্যোগ সাতক্ষীরায় এআই বিষয়ক সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

তালায় কুরবানী ঈদকে সামনে রেখে ব্যস্ত কামারপাড়া

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

কুরবানী ঈদকে সামনে রেখে ব্যস্ত হতে শুরু করেছে সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন এলাকার কামারপাড়া। প্রস্তুতি চলছে চাপাতি, দা, বটি, ছুরি তৈরির কাজ। কর্মব্যস্ত সময় পার করছেন উপজেলার আটারই, বারুইহাটী,খলিষখালী, জাতপুর, কানাইদিয়া, পাটকেলঘাটাসহ বিভিন্ন এলাকার কারিগররা। অনেকেই বাজারে বিক্রি করতে নিয়ে আসছেন কোরবানির পশু জবাই করা চাপাতি, দা, বটি, ছুরি ইত্যাদি।

উপজেলার আটারই গ্রামের কারিগর অশোক সিংহ জানান, সারা বছর তেমন কাজ না হলেও ঈদুল আজহার আগে ব্যস্ত সময় পার করতে হয়। এ সময়টিতে যারা কোরবানির পশু জবাই করেন তারা প্রত্যেকে চাপাতি, দা, বটি, ছুরি তৈরি করেন।

তিনি বলেন, কয়লাসহ অন্যান্য জিনিসপত্রের দাম বেশি কিন্তু ক্রেতারা বেশি দাম দিয়ে কিনতে চান না। সারাদিনে যা আয় হয় তা দিয়ে ঠিকমতো সংসার চলে না। কিন্তু কোরবানির ঈদের সময় এ আয় একটু বেড়ে যায়। আমরা সারা বছর অপেক্ষায় থাকি এই সময়টার জন্য।

তালা বাজারে চাপাতি, দা, বটি, ছুরি বিক্রি করতে আসা কানাইদিয়া গ্রামের সুব্রত মল্লিক বলেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় কোরবানির ঈদের সময় কাজ বেশি হয়। লোহার দাম কম থাকলেও কয়লাসহ বিভিন্ন জিনিসপত্রের দাম বেশি। বছরের অন্যান্য সময়ের চেয়ে এ সময়টিতে কাজ বেশি হওয়ায় লাভ বেশি হয়।

তিনি আরও বলেন, পশু জবাই করা ছুরি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০টাকা। মাংস কাটা চাপাতি বিক্রি হচ্ছে ২৫০টাকা থেকে ৩০০টাকা। চামড়া ছেলা ছুরি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা।  এ সময় তিনি বলেন, বাপ-দাদারা এই পেশায় ছিলেন। আমাদের কামারি কাজ শিখিয়ে গেছেন। শত কষ্ট হলেও অন্য পেশায় যাওয়ার সুযোগ নেই।

ক্রেতা বেলাল হোসেন বলেন, গত বছরের তুলনায় এ বছর চাপাতি, দা, বটি, ছুরির দাম একটু বেশি মনে হচ্ছে।

তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ বলেন, প্রতিবছর কুরবানী ঈদকে সামনে রেখে বিভিন্ন এলাকার কামারদের ব্যস্ততা বেড়ে যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!