মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় পৃথক স ড় ক দু র্ঘ ট না য় নারীসহ নিহত-২ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ বিআরটিএ কতৃক স ড় ক দু র্ঘ ট না য় ক্ষ তি গ্র স্ত ২৭ পরিবার পেল প্রায় ১ কোটি টাকার চেক সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ

দেবহাটা এরিয়া প্রোগ্রামের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা উপকরণ প্রদান

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার দেবহাটা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে দেবহাটাউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন চিকিৎসা উপকরণ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ‘২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের নিকট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের বাস্তবায়নে এ সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় সুশীলনের উপজেলা ম্যানেজার মামুন হোসেন উপস্থিত থেকে বিভিন্ন সামগ্রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন্না অফিসার ডা. শরিফুল ইসলামের হাতে তুলে দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা বিভিন্ন রোগীদের সেবা দিতে এ উপহার প্রদান করা হয়েছে বলে দেবহাটা এরিয়া প্রোগ্রামের পক্ষ থেকে জানানো হয়। উক্ত সামগ্রীর মধ্যে ডিজিটাল বিপি মেশিন, ডিজিটাল ওয়েট মেশিন, ডায়াবেটিক সনাক্ত মেশিন, নেবুলাইজার, ডিজিটাল তাপমাপক যন্ত্র সহ মোট ৮ প্রকার জিনিস তুলে দেওয়া হয়।  
এসময় সেখানে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, ডা.দিপন কুমার মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা আয়ুব হোসেন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী সহ কর্মরত চিকিৎসকরা। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!