শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল তালায় ৩৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই, সেবা বঞ্চিত সাধারণ মানুষ

সাতক্ষীরায় আ’লীগের নেতা রাশির মায়ের জানাযা নামাজ অনুষ্ঠিত

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান রাশির মাতা মোছা. আলপিয়া বেগম (৭০) বুধবার ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি … রাজেউন।

বুধবার বেলা ২টায় সাতক্ষীরা পিটিআই মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে বকচারায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বড় বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আব্দুল খালেক নামাজ জানাযায় ইমামতি করেন। নামাজ জানাযায় অংশ নেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের সহ সভাপতি শেখ নুরুল হক, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু, সাবেক ছাত্রনেতা কাজী আক্তার হোসেন, এজাজ আহমেদ স্বপন, শেখ মুশফিকুর রহমান মিল্টন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, সাবেক পিপি এড. এসমান গণি, এড. আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুছ, এড. শিমুল, এড. সৈয়দ জিয়াউর রহমান, এড, রফিকুল ইসলাম রফিক, যুবলীগ নেতা মহিতুল আলম মহি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সহ সভাপতি আব্দুল আলিম সরদার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর শাখার সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলীসহ বিভিন্ন পর্যায়ের শুভাকাঙ্খী।

আগামীকাল শুক্রবার বাদ আসর মরহুমার বাসভবনে দোয়া অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!