রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অ ভি যা নে ধরা চতুর্থ দিনেও এমপি গাজী নজরুল এর অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তালার ধানদিয়ায় ৪কিঃ মিঃ রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন  মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শৈলকুর বিলের জলাবদ্ধতার পানি অপসারনে ঘের মালিকদের চেয়ারম্যান আব্দুল আলিমের ৩ দিনের আল্টিমেটাম সাতক্ষীরার গাভায় কালভার্টের মুখ ও খাল আ ট কে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি : ভো গা ন্তি তে সহস্রাধিক মানুষ সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর এলাকায় ফাতেমা দারুস সালাম কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সহ সাংগঠনিক সম্পাদক কাজী নাসির উদ্দিন আহমেদ রাজু অসুস্থ, সুস্থতা কামনা সাতক্ষীরার কুলিনপাড়ার আলোচিত নারী গংদের অ ত্যা চা র-নি র্যা ত ন ও হ য় রা নি থেকে পরিত্রান পেতে এক আইনজীবীর সংবাদ সম্মেলন ডুমুরিয়ার আঁঠারোমাইল বাজারে সড়ক সংলগ্ন সৈয়দপুর ট্রাস্টের জমি জ ব র দ খ ল পূর্বক স্থাপনা নির্মাণের চে ষ্টা

দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ এর সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ‘২৬) বিকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্রপস উইং পরিচালক ড. সালমা লাইজু। সম্মানিত অতিথি ছিলেন খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জয়দেব কুমার মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের পরিচালক মোসাদ্দেক হোসেন, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মনোজিত কুমার মন্ডল, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি অফিসের কর্মকর্তা ও পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের শিক্ষার্থী বৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!