রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইন্ডি ও গ্রীনম্যানের যৌথ উদ্যোগে তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন দ্বাদশ বারের মতো সাতক্ষীরার আম দেশের গন্ডি পেরিয়ে বিদেশে যাচ্ছে শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ ত্যু  সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তবচিত্র উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি রেজাউল, সম্পাদক সজীব  সাংবাদিকদের সাথে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ

তালায় আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

“আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।

বুধবার (২৫ মার্চ) সকালে সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমিতে ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ও তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

আরও উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অন্ত্যজ পরিষদের উপদেষ্টা সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, ইমদাদুল হক, সোমা সরকার, স্বরসতি দাশ, ভূমিজ ফাউন্ডেশনের দে অঞ্জন কুমার, মহাদেব দাস প্রমুখ।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সরাষ্ট্রমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!