
“আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।
বুধবার (২৫ মার্চ) সকালে সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমিতে ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ও তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
আরও উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অন্ত্যজ পরিষদের উপদেষ্টা সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, ইমদাদুল হক, সোমা সরকার, স্বরসতি দাশ, ভূমিজ ফাউন্ডেশনের দে অঞ্জন কুমার, মহাদেব দাস প্রমুখ।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সরাষ্ট্রমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.