শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত ফলোআপ: কালিগঞ্জে অ স্ত্র সহ ডা কা ত সর্দার ইয়ার আলী আ ট কে এলাকায় স্বস্তি, বেড়িয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য  সাতক্ষীরার কালিগঞ্জে দুটি ক ক টে ল উ দ্ধা র কালিগঞ্জে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য, মামলার আসামীরা প্রকাশ্যে! সাতক্ষীরায় জ্বালানি তেলের দাবিতে স ড় কে আ গু ন জ্বা লি য়ে অ ব রো ধ সাতক্ষীরায় ১৬১ জনকে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অ ভি যা নে দু ধ র্ষ ডা কা ত ইয়ার আলী অ স্ত্র সহ গ্রে প্তা র কালিগঞ্জে মা দ ক ব্যবসায়ীর বি রু দ্ধে মা ন ব ব ন্ধ ন ও বি ক্ষো ভ সমাবেশ  গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ঐতিহ্যের সাতক্ষীরায় স্বাধীনতার সুর: পত্রদূতের আয়োজনে বধ্যভূমির স্মৃতি ও আগামীর শপথ

তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম বিপ্লব কবির, যিনি ২০১৪ সালে পুলিশের তথাকথিত ‘ক্রসফায়ারে’ নিহত হন তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

বিএনপির  চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে ঈদ উদযাপন উপলক্ষে তার পরিবারের কাছে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ ‘২৬) সন্ধ্যায় তালা শিল্পকলা একাডেমিতে বিপ্লব কবিরের পরিবারের সদস্য হাবিবুর হকের হাতে নগদ অর্থ তুলে দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন এবং ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুসহ স্থানীয় নেতাকর্মীরা।

তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় বলেন, ২০১৪ সালে ক্রসফায়ারে নিহত বিপ্লব কবিরের পরিবারের পাশে সবসময়ই বিএনপি রয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপলক্ষে এই অনুদান প্রদান করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!