শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ

✍️জামাল উদ্দিন📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের দলীয় কার্যালয়ে গত ১ মার্চ গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩ মার্চ’২৬)  সকাল ১১টায় পুড়ানো অফিসের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু। ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাচ্চুর উপস্থাপনায় বক্তব্য রাখেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার মহব্বত আলী, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সদস্য সচিব আবির হোসেন, সাবেক ছাত্রনেতা ও কুমিরা ইউপি যুবদলের সভাপতি বিএম সেলিম রেজা, সহ-সভাপতি বাবলুর রহমান, সরুলিয়া ইউপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা বলেন, বিগত ১৭ বছর ধরে এবং বিশেষ করে ৫ আগস্টের পর যারা দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, তারাই একত্রিত হয়ে দলীয় অফিসে অগ্নিসংযোগ করেছে। তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়া ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ছবি পুড়িয়ে দেওয়া হয়েছে। অফিসের মালামাল পুড়িয়ে হীনস্বার্থ হাসিলের চেষ্টা করা হয়েছে।

নেতৃবৃন্দ প্রশাসনের কাছে দাবি জানান, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে। অন্যথায় প্রশাসন ব্যর্থ হলে আইন হাতে তুলে নিতে বাধ্য হওয়ার কঠোর হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!