সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ তালায় গৃহবধূকে ধ র্ষ ণে র অ ভি যো গে নারীসহ গ্রে প্তা র ২ সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ পুনর্নির্বাচিত, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কালিগঞ্জে জমি দ খ ল: সোমবার সকাল ১০টার মধ্যে সাইফুলকে অ বৈ ধ স্থা প না সরিয়ে নেওয়ার নির্দেশ

কালিগঞ্জে মা দ ক ব্যবসায়ীর বি রু দ্ধে মা ন ব ব ন্ধ ন ও বি ক্ষো ভ সমাবেশ 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পল্লিতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে নারী পুরুষসহ মসজিদের মুসুল্লীরা। জুম্মা’র নামাজবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে মাদকের সাথে জড়িতদের আটকপূর্বক আশু ব্যবস্থা গ্রহনের দাবী।

জানাগোছে, উপজেলার দক্ষীন শ্রীপুর ইউনিয়নের ভগবান যশোমন্তপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম তার সহযোগী মাসুম শাহ ও শাহিনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৭ মার্চ-২৬) জুমার নামাজ শেষে শাহাজী পাড়া বাইতুন নূর জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শতাধিক মুসুল্লির অংশগ্রহণে মানববন্ধনে বাইতুন নূর জামে মসজিদের সভাপতি আব্দুল আজিজ সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোমেন, শিক্ষক সালাউদ্দিন আহমেদ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ রওশান আলী, ইউপি সদস্য আব্দুল গনি, জামায়াত নেতা ওমর ফারুক, রেজাউল সাহাজী এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, মনিরুল ইসলাম মূলত সাতক্ষীরার সাতানী গ্রামের বাসিন্দা হলেও তিনি ভগবান যশোমন্তপুর এলাকায় এসে মাদকের বিস্তার ঘটিয়েছেন।

একসময়ের শান্তিপূর্ণ এই এলাকায় তার মাধ্যমে মাদকের একটি নেটওয়ার্ক গড়ে উঠেছে। যা স্থানীয় যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।তারা আরও অভিযোগ করেন, কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় অথবা মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। ফলে এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।বিক্ষোভকারীরা অবিলম্বে মনিরুল ইসলাম ও তার একান্ত সহযোগী মাছুম শাহ, শাহিন, মুকুন্দপুরের লিটনের ছেলে নাঈমকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া বক্তারা দাবি করেন, বিভিন্ন এলাকা থেকে কিছু মাদকসেবী তার কাছ থেকে নিয়মিত মাদক সংগ্রহ করে থাকে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। স্থানীয়দের প্রত্যাশা, পুলিশ ও প্রশাসন তাদের আটক করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এলাকাকে মাদকমুক্ত করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!