শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন  তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে

শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির 

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৭৮ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসের ২৭তম দিনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক সংগঠন ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমি। সংগঠনটির উদ্যোগে “ঈদ উপহার বিতরণ-২০২৬” কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, যা এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

কার্যক্রমের প্রথম ধাপে বুধবার (১৮ মার্চ ‘২৬) সকালে মোট ৬৭ জন এতিম শিশু ও অসহায় পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ৪২ জন শিশুকে নতুন জামা-কাপড়, ২৪টি পরিবারকে ঈদের খাদ্য সামগ্রী এবং একজন এতিম শিশুকে এক বছরের জন্য শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

উপহার পেয়ে উপকারভোগীদের মুখে ছিল আনন্দের হাসি। অনেকেই বলেন, এমন সহায়তা তাদের ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিতরণ কার্যক্রমটি স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক তদারকি করেন ২নং কাশিমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সিরাজুল ইসলাম। এসময় সংগঠনের স্বেচ্ছাসেবকরা অত্যন্ত আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে পুরো কার্যক্রম পরিচালনা করেন।

জানা যায়, ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা নাজমুল হাসান সুজনের নেতৃত্বে সংগঠনটি মানবতা, সততা, ঐক্য ও শান্তির আদর্শকে সামনে রেখে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির উদ্যোগে চলতি বছর ঘোলা, ঝাপালি, কাশিমারী, জয়নগর, কালিকাপুর, শংকরপুর ও রঘুনাথপুরসহ একাধিক গ্রামে ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। এসব উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং সংগঠনটির প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ২৯ রমজান দ্বিতীয় ধাপের উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে আরও অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়।

স্থানীয়রা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের অন্যান্য সংগঠনও এতে অনুপ্রাণিত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!