শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন: চেয়ারম্যান জিল্লুল করিম ও সেক্রেটারী আশরাফ টানা ১০দিনের ছুটি শেষে আজ থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি, কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে  সাতক্ষীরায় জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত ফলোআপ: কালিগঞ্জে অ স্ত্র সহ ডা কা ত সর্দার ইয়ার আলী আ ট কে এলাকায় স্বস্তি, বেড়িয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য  সাতক্ষীরার কালিগঞ্জে দুটি ক ক টে ল উ দ্ধা র কালিগঞ্জে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য, মামলার আসামীরা প্রকাশ্যে! সাতক্ষীরায় জ্বালানি তেলের দাবিতে স ড় কে আ গু ন জ্বা লি য়ে অ ব রো ধ সাতক্ষীরায় ১৬১ জনকে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অ ভি যা নে দু ধ র্ষ ডা কা ত ইয়ার আলী অ স্ত্র সহ গ্রে প্তা র কালিগঞ্জে মা দ ক ব্যবসায়ীর বি রু দ্ধে মা ন ব ব ন্ধ ন ও বি ক্ষো ভ সমাবেশ 

তালায় গৃহবধূর লা শ উ দ্ধা র, হ ত্যা না আ ত্ম হ ত্যা দ্বিধায় পরিবার

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলায় তামান্না তাছনিন জ্যোতি (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ ‘২৬) সকালে তালা সদর ইউনিয়নের বারুইহাটি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জ্যোতি তালা উপজেলার ঘোনা গ্রামের শফিকুল মোড়লের মেয়ে এবং বারুইহাটি গ্রামের বাবুর আলী সরদারের ছেলে আশরাফুল সরদারের স্ত্রী। তাদের দাম্পত্য জীবনে সাড়ে চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

নিহতের ভাই জোবায়ের আহমেদ অভিযোগ করে বলেন, “গতকাল রাত ৩টার দিকে আমার ভগ্নিপতির ভাই আমাদের জ্যোতির মৃত্যুর খবর জানায়। আমরা দ্রুত সেখানে গিয়ে দেখি, আমার বোনকে খাটের ওপর শোয়ানো রয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে টিস্যু দিয়ে রক্ত মুছে ফেলার চিহ্ন ছিল। সেই রক্তমাখা টিস্যুগুলো রান্নাঘরের পাশে পাওয়া যায়। আমার বোনকে হত্যা করে পরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

অন্যদিকে, স্বামী আশরাফুলের ভাই রাজ্জাক সরদার বলেন, “মঙ্গলবার দুপুরে আশরাফুল ও তার স্ত্রী আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসে। খাওয়া শেষে আমার স্ত্রী হালিমার ভ্যানিটি ব্যাগ থেকে সাড়ে ৪০০ টাকা নিখোঁজ হয়। পরে জ্যোতির কাছে সেই টাকা পাওয়া যায়। এ ঘটনায় আশরাফুল তাকে চড়-থাপ্পড় দেয়। পরে আমরা বিষয়টি মিটিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দিই। আমার ধারণা, এই ঘটনার জেরে ক্ষোভ থেকে জ্যোতি রাতে আত্মহত্যা করেছে।”

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!