বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরার কালিগঞ্জে দুটি ক ক টে ল উ দ্ধা র

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

পুলিশ দুটি ককটেল উদ্ধার করেছে। শনিবার (২৮ মার্চ ‘২৬) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরাটি গ্রামের ছিদ্দিকুল ইসলামের পোল্ট্রি ফার্মের পিছনে মোতালেব গাজীর বাগান থেকে ব্যাগে রাখা ওই ককটেল উদ্ধার করা হয়।

চৌধুরাটি গ্রামের মোতলেব গাজী দেশ টাইমসকে জানান, তিনি তার গরু ছাগলের জন্য গাছের কচিপাতা যুক্ত ডাল সংগ্রহ করতে শনিবার সকালে নিজের বাগানে যান। এ সময় তিনি একটি চটের ব্যাগে দুটি বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুককে জানান। জামাল ফারুক বিষয়টি পুলিশকে অবহিত করলে দুপুর ১২টার দিকে কালিগঞ্জ থানার উপ- পরিদর্শক নাজমুলের নেতৃত্বে পুলিশ তা উদ্ধার করে।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব হাসান দেশ টাইমসকে জানান, সন্ত্রাসী ইয়ার আলীর স্বীকারোক্তি অনুযায়ি ওই দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!