বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ডুমুরিয়ায় শিশুর শ্লী ল তা হা নী র চে ষ্টা র অ ভি যো গে যুবক আ ট ক সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরার সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন: সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব র খা স্ত তালায় ইউনিয়ন পরিষদের সাথে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন

সাতক্ষীরায় উচ্চমূল্য সবজি (বাধাকপি) চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৭ বার পড়া হয়েছে

উচ্চমূল্য সবজি (বাধাকপি) চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর ২০২০) সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাঠী গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বাস্তবায়নে ও পিবিআরজি, এনএটিপি ফেজ-২, পিআইইউ, বিএআরসি’র অর্থায়ণে বিনা উপকেন্দ্র’র উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোক্নূজ্জামানের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষিতত্ত্ব বিভাগীয় প্রধান ড. মো. মন্জুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহ বৈজ্ঞানিক কর্মকর্তা, এআরই বিভাগ ও পিবিআরজি-০৯৮ উপ-প্রকল্প’র সহযোগী প্রধান গবেষক মো. আল-আরাফাত তপু, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা রিপন হোসেন, উপসহকারি কৃষি অফিসার মো. সামছুর রহমান, শেখ কামরুল হাসান, মো. রাইসুল ইসলাম প্রমুখ। মাঠ দিবসে কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল খালেক। মাঠ দিবসে শতাধিক কৃষক -কৃষাণী ও কৃষি কর্মকর্তারা অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনা উপকেন্দ্র সাতক্ষীরার সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!