বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গনশুনানী অনুষ্ঠিত কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফুর মায়ের দাফন সম্পন্ন শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী গোপালগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃত্বে আহসান হাবিব টুটুল কে ঘিরে বঞ্চিত নেতাকর্মীদের ব্যাপক তৎপরতা সাতক্ষীরা কমিউনিটির ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন:  উম্মে ফুয়ারা রানি সভাপতি ও জাহিদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত  তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের সভা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা সাতক্ষীরায় অনুষ্ঠিত সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিত মতবিনিময় সভা সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন পরিষদের সাথে উন্মুক্ত বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সিসিডিবি-শক্তি প্রকল্প মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী, পুরুষ ও যুবদের উন্নয়নের লক্ষ্যে ১ মে ২০২৬ ইং তারিখ থেকে কাজ শুরু করছে। তারই ধারাবাহিকতায় ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ২ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ টি অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কৃষি অফিসার মোঃ জামাল হোসেন,  সিসিআরসি উদ্ভাবনী কৃষক  কৃষ্ণেন্দু রায়  ও  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,বিমান বিহারী মন্ডল এছাড়া আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের  সকল কর্মীবৃন্দ, অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ২টি ইউনিয়নের নারী দলের ১৫ জন সদস্য যুবদল থেকে ৫ জন ও পুরুষ দল থেকে ৫ জন মোট ২৫ জন সদস্য প্রমূখ।

প্রশিক্ষণে জলবায়ু স্মার্ট কৃষি, উপকূলই এলাকায় কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা যায় এসব বিষয়গুলো তুলে ধরা হয়।

এছাড়া অংশগ্রহণকারীদেরকে সিসিআর সি প্রদর্শনী প্লটে নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অংশগ্রহণকারী ছবি রানী বলেন, এটি একটি সময় উপযোগী প্রশিক্ষণ। আমি একজন কৃষক, আমার জন্য অত্যন্ত উপকারী একটি প্রশিক্ষণ হয়েছে।

শহিদুল ইসলাম বলেন, আমরা অনেক প্রশিক্ষণ পেয়েছি কিন্তু প্রদর্শনী প্লটে নিয়ে এমন হাতে কলমে প্রশিক্ষণ কখনো পায়নি। এর জন্য সিসিটিভি প্রকল্পকে ধন্যবাদ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!