শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরার জননন্দিত নেতা মিঠু খানের পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চাই স্থানীয় নেতাকর্মীরা দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুন্দরবনের কু খ্যা ত ডা কা ত জোনাব বা হি নী র তিন সদস্য অ স্ত্র ও গো লা বা রু দসহ আ ট ক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন শেখ সাইফুল বারী সফু তালায় পিচ ঢালাই কাজের উদ্বোধন   টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে গোপালগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এক নারীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎস্যক মিঠুন কুমার বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আশাশুনি উপজেলার সরাফপুর গ্রামের জাহিদ হাসানের স্ত্রী তাহমিনা খাতুন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার নিকট অত্মীয় গোলাম রসুলের ছেলে মোঃ সোহাগ হোসেন সহ অন্যন্যারা গত ২০২০ সালের ৬ নভেম্বর আমাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। সোহাগ হোসেন ধারালো দা দিয়ে আমার মাথার বাম পার্শ্বে গুরুতর কাটা জখম করে। এঘটনার পর আমি ৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎস্যাধীন ছিলাম। আমার ক্ষতস্থানে ৪টি সেলাই দিতে হয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎস্যক মিঠুন কুমার বিশ্বাস আমাকে চিকিৎসা প্রদান করেন। এঘটনায় আমার পিতা বাদি হয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন।  মামলাটি বর্তমানে সাতক্ষীরার আমলী ৮ নং আদালতে বিচারাধীন আছে।

তাহমিনা খাতুন অভিযোগ করে বলেন, সোহাগ হোসেন ধারালো দায়ের কোপে আমি গুরুতর জখমপ্রাপ্ত হলেও কর্তৃব্যরত চিকিৎস্যক জখম সংক্রান্ত প্রদত্ত মেডিকেল সনদে সাধারণ জখমের কথা উল্লেখ করেছেন। ডাঃ মিঠুন কুমার বিশ্বাস আমার প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে জখমী সনদে মাথায় কোপের অঘাত উল্লেখ না করে আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছেন।

তিনি আরো বলেন, ডাঃ মিঠুন কুমার বিশ্বাস তঞ্চকীমূলক মেডিকেল সনদ প্রদান করায় আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। তিনি ওই দুর্নীতিবাজ ডাক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!