বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

তালার খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তিনি নির্বাচিত হলে এক মাসের মধ্যেই খলিলনগর এলাকায় স্থানীয়দের মতামত নিয়ে উন্নয়নমূলক কাজ শুরু করবেন।

তিনি বলেন, তার দ্বারা কারও কোনো ক্ষতি হবে না। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব তিনি নিজে নেবেন। দলের কোনো কর্মী অন্যায় করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএনপি স্বাধীনতার পক্ষের দল।

তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ । সবাই মিলে দেশ গড়তে হবে। তিনি কর্মীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোটারদের কাছে সমর্থন চান। আগের নির্বাচনে এই ইউনিয়নে তিনি বিপুল ভোটে প্রথম হয়েছিলেন উল্লেখ করে বলেন, এবারও জনগণের ভোটে বিজয়ী হতে চান।

সোমবার (২৬ জানুয়ারি ‘২৬) বিকেলে তালা উপজেলার খলিলনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী আছির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার শাহাদাত হোসেনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, খেশরা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান এবং যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ।

সমাবেশে শত শত নেতা-কর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তালা ও কলারোয়ার সার্বিক উন্নয়নে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কোনো বিকল্প নেই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!