মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জমি নয়, চাঁ দা বা জি র অ ভি যো গ ই জোরালো! মন্ত্রীর নির্দেশে তদন্তে মিলল না জামাত নেতা নজরুলের দাবির ভিত্তি খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে তালায় লিফলেট বিতরণ দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ সাতক্ষীরা জেলা তথ্য অফিস থেকে শিক্ষার্থীদের মাঝে “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বিতরণ তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক সাতক্ষীরার শ্যামনগরে ১,৩১৯ বোতল ফে ন্সি ডি ল ও বি পু ল পরিমাণ ভা র তী য় ঔষধ জ ব্দ শ্যামনগরের ২ নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা  কালিগঞ্জে ভু য়া চিকিৎসকের বি রু দ্ধে অ ভি যা ন, ভ্রাম্যমাণ আদালতে কা রা দ ণ্ড  সর্বোচ্চ সেবার ব্রত নিয়ে সাতক্ষীরায় স্পন্দন হাসপাতালের যাত্রা শুরু 

সাতক্ষীরা জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা পরিষদ প্রাঙ্গণে ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব বাজেট বরাদ্দের আওতায় গৃহীত উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো. আল ফেরদাউস আলফা, মো. মনিরুল ইসলাম, মো. মতিয়ার রহমান গাজী, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, হিসাব রক্ষক মো. আবু হোরাইরা প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলা পরিষদের নিজস্ব অর্থায়ণে ১৫ লক্ষ ৩৬ হাজার ৪৭৮ টাকা ব্যয়ে পরিষদ চত্বরে পুকুরের গাইড ওয়াল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন, জেলা পরিষদ অফিস কম্পাউন্ডের দক্ষিণ পার্শ^স্থ জায়গায় ২২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে শিশু পার্ক নির্মাণ কাজের উদ্বোধন ও জেলা পরিষদের অফিস কম্পাউন্ডে ২ লক্ষ ২৯ হাজার ৪৩৭ টাকা ব্যয়ে গাড়ি পার্কিং নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

এছাড়াও গৃহীত প্রকল্পের নির্মাণাধীন কাজের মধ্যে রয়েছে -জেলা পরিষদ কম্পাউন্ডে ১৩লক্ষ ১৭ হাজার ৮শ’৪৮ টাকা ব্যয়ে মেইন গেট নির্মাণ, এছাড়াও ৩২ লক্ষ টাকা ব্যয়ে জেলা পরিষদ ভবন সংস্খার, ৬৩ লক্ষ ৬৭ হাজার ৫৬ টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিসের এ্যাপ্রোচ রাস্তা পুনঃ নির্মাণ, ৩১ লক্ষ ৪৯ হাজার ৯শ’৭৯ টাকা ব্যয়ে জেলা পরিষদের এন্টারন্যাল রাস্তা নির্মাণ ওয়ার্কিং ওয়ে, ৭ লক্ষ ২৮ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিসের মধ্যে অবস্থিত পুকুরের চার পাশের্^র রাস্তা নির্মাণ, ১৫ লক্ষ ৬৩ হাজার ৪শ’৭৮ টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিসের মধ্যে অবস্থিত পুকুরের গাইড ওয়াল নির্মাণ, ১৩ লক্ষ ৩৩ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিসের মধ্যে অবস্থিত পুকুরের সাউড রেলিং, ২৪ লক্ষ ৩৬ হাজার ১শ’৫৪ টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিসের সীমানা প্রাচীর পুনঃ নির্মাণ, ২২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিস কম্পাউন্ডের দক্ষিণ পাশের্^র জায়গায় শিশু পার্ক নির্মাণ, ১০ লক্ষ ৭ হাজার ৩শ’৬৬ টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিস কম্পাউন্ডের ড্রেণ নির্মাণ, ২ লক্ষ ২৯ হাজার $শ’৩৭ টাকা ব্যয়ে জেলা পরিষদ কম্পাউন্ডে গাড়ি পার্কিং ও ৪ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদের মালিকানাধীন সাবরেস্ট হাউজ-০১ ও ০২ এর সীমানা প্রাচীর নির্মাণসহ মোট ১৪টি মেঘা প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। সাতক্ষীরা জেলা পরিষদ প্রাঙ্গণে ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব বাজেট বরাদ্দের আওতায় ২৭৪৮০০০০/- (দুই কোটি চুয়াত্তর লক্ষ আশি হাজার) টাকায় গৃহীত ১৪টি মেঘা প্রকল্প (জেলা পরিষদ কম্পাউন্ডে) বাস্তবায়ন করা হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!