বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

তালায় বাস মোটরসাইকেল সং ঘর্ষে এ কজন নি হত

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নাজমুল হাসান রানা (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ‘২৬) সকাল সাড়ে ৯টার দিকে তালা ফায়ার স্টেশন এলাকার একটি কালভার্টের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হাসান রানা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে।

তিনি একটি বেসরকারি সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’র কৃষি ইউনিটে কর্মরত ছিলেন। এছাড়া তিনি সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রত্যক্ষদর্শী নুর উদ্দীন টিপু জানান, তিনি বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকাকালে বিকট শব্দ শুনে নিচে নেমে আসেন। এসে দেখেন মোটরসাইকেল ও বাস দুটিই রাস্তার বাম পাশে পড়ে আছে। পরে ফায়ার স্টেশনের কর্মীরা আহত অবস্থায় নাজমুল হাসান রানাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা এস এম নাহিদ হাসান জানান, তালা থেকে ঢাকাগামী লিটন ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৯-০০২৩) এর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে নাজমুল হাসান রানার মৃত্যু হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!