বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস উৎযাপন স্বদেশ সংস্থার উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন কালিগঞ্জে গরীব কৃষকের কাছ থেকে চাঁ দা বা জি, স স্ত্রা স ও লু ট পা ট করার প্র তি বা দে মানববন্ধন তালা থানায় বাদির পক্ষে এফআইআর গ্রহণের নির্দেশ পেয়েই আগে রেকর্ড হলো আসামীর মা ম লা সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর- লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা- সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পা চা র কা লে সুন্দরবনে আহরণ নি ষি দ্ধ ২২৫০ কেজি শামুক-ঝিনুক উ দ্ধা র  চাঞ্চল্যকর সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা র ঘটনায় গ্রে প্তা র-২ চায়ের কাপে স্বপ্ন বোনেন বাঘ বিধবা মাহফুজা দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত দেবহাটায় অ প দ্র ব্য পুশ করা চিংড়ি জ ব্দ ও জ রি মা না

উত্তরণের উদ্যোগে রেজিলিয়েন্স এজেন্টদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

বেসরকারি সংস্থা উত্তরণের আয়োজনে ও প্র্যাকটিক্যাল এ্যাকশনের সহযোগিতা ফরিদপুরে স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ এর প্রশিক্ষণ ভেন্যুতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি রবিবার (২৮ ডিসেম্বর ‘২৫) সকালে শুরু হয়েছে।

এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরিফুল হক ও সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম।

এই সময় আরও উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল এ্যাকশনের ফিল্ড অপারেশনস ম্যানেজার এ.জে.এম. শফিকুল ইসলাম, জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম উত্তরণ-এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আরিফুর রহমান এবং উত্তরণ-এর ফিল্ড সুপারভাইজর জাহিদ হাসান, ফিল্ড ফ্যাসিলিটেটর চামেলি আক্তার, প্রণব কুমার ও আমীর হোসেন। প্রশিক্ষণ প্রদান করেন রেড ক্রিসেন্ট ফরিদপুর ইউনিটের যুবপ্রধান আমিনুল ইসলাম ও তার টিম। ফরিদপুর পৌরসভা, সদরপুর উপজেলা ও ফরিদপুর সদর উপজেলার মোট ৩০ জন স্বেচ্ছাসেবক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরিফুল হক বলেন, এ প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাস এবং স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়া প্রদানের ক্ষেত্রে আরও দক্ষ করে তুলবে। উপজেলা প্রকল্প বাসবায়ন কর্মকর্তা প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করে বলেন, স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টরা দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!