বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী নলতা আহছানিয়া মিশনের কমিটি গঠন সম্পন্ন: মাহফুজ সভাপতি, নজরুল সম্পাদক নির্বাচিত

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা আহছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর ‘২৫) সকাল ১০ টার দিকে নলতা শরীফ শাহী জামে মসজিদের দ্বিতীয় তলায় এক সাধারণ সভায় আলোচনার মধ্যদিয়ে এ কমিটি গঠন করা হয়।

উক্ত সভায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আফতাবুজ্জামানের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য ইকবাল মাসুদের সঞ্চালনায় সদস্যদের সর্বসম্মতিক্রমে ২ বছর মেয়াদী পূর্বের কমিটি বিলুপ্তি করে নতুন কার্য নির্বাহী কমিটি গঠন কাজ সম্পন্ন হয়।

সভায় উপস্থিত সকল সদস্য ও খান বাহাদুর আহছানুল্লাহ (রা:) এর পরিবারের সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী এ এইচ এম মাহফুজুল হককে সভাপতি, ডাঃ মোঃ নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক এবং নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলীকে কোষাধক্ষ্য করে আগামী ২ বছরের জন্য ৩০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি উক্ত প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষে মেয়াদ পর্যন্ত সার্বিক দায়িত্ব পালন করিবেন।

এদিকে এক বার্তায় সভাপতি এ এইচ এম মাহফুজুল হক জানিয়েছেন, নলতা আহছানিয়া মিশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই প্রতিষ্ঠানটির একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে, যা সততা, মানবসেবা ও নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত।

সভাপতি হিসেবে আমার অগ্রাধিকার হবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা। আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে এনে দুর্নীতিমুক্ত পরিবেশ গয়ে তোলাই হবে এ কমিটির লক্ষ্য। সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় নলতা আহছানিয়া মিশনকে তার পুরোনো গৌরব ও মর্যাদায় পুনরুদ্ধার করা সম্ভব বলে আমি বিশ্বাস করি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!