সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে সোমবার (১৫ ডিসেম্বর ‘২৫) সকালে মা ও শিশু সহায়তা সেবার উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি দোবকী রানী রায়। মডারেটরের দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী।

সহযোগীতায় ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ফিল্ড ভলেন্টিয়ার তানজিলা খাতুন ও প্রশান্ত কুমার ঘোষ। সভায় সংশ্লিষ্ট সেবার মানের উপর সুবিধাভোগী এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পৃথকভাবে সম্পন্ন কমিউনিটি ষ্কোর কার্ড উপাস্থাপন করা হয়। উক্ত সভায় ইউপি সদস্যগণ, বিভিন্ন নারীদলের প্রতিনিধি, কৃষি ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রতিনিধিসহ মোট ৩০ জন অংশগ্রহন করেন।

সভায় সেবা প্রদানের ক্ষেত্রে দূর্বল ক্ষেত্রগুলি চিহ্নিত করে একটি কর্ম পরিকল্পনা প্রস্তুত করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি সংশ্লিষ্ট সেবার মান উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহনের অঙ্গিকার ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!